আর দেখা যাবেনা মোজতবা খামেনিকে...See More

 


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে আর দেশে দেখা যাবে না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।


গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই নিজের বার্তা দিয়ে আসছেন। খবর টাইমস অব ইসরায়েলের।


ইসরাইলি নিরাপত্তা সূত্রটি আল-হাদাসকে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতার নামে যেসব বার্তা বা বিবৃতি প্রকাশিত হচ্ছে, সেগুলো আসলে তার নিজের লেখা নয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য শীর্ষ কর্মকর্তারা মোজতাবা খামেনির নামে এসব বার্তা লিখে দিচ্ছেন।


সূত্রটি আরও উল্লেখ করেছে যে ইরানের অভ্যন্তরে বর্তমানে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন চলছে, যা খোদ ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।


এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে সূত্রটি জানিয়েছে, তেহরান যদি ইসরায়েলে কোনো ধরনের হামলাও চালায়, তাও ওয়াশিংটন চায় না যে ইসরাইল পাল্টা হামলায় অংশ নিক।

Comments

Popular posts from this blog

স্বামী-স্ত্রীর পরিচয়ে দুই বছর, জানা গেল তারা আপন...more

নারীর শরীরের ৮০%উত্তেজনা তৈরি হয় শরীরের পাঁ..See more

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন..more.